নওগাঁয় ১ মণ গাঁজাসহ ট্রাকচালক ও হেলপার আটক
- আপডেট সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১০৫৯ বার পড়া হয়েছে
নওগাঁয় ১ মণ গাঁজাসহ ট্রাকচালক ও হেলপার আটক
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর কাঁঠালতলী মোড়ে ১ মণ গাঁজাসহ খোরশেদ আলম (৪৫) ও দুলাল মিয়া (৩৮) নামে এক ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে র্যাব-৫। আটকরা হলেন ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত ছানারুল্লাহর ছেলে ট্রাক চালক খোরশেদ এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে দুলাল।
গোপন সংবাদে সোমবার ৩১ মে রাত ৯টার দিকে শহরের কাঁঠালতলী মোড় থেকে তাদের আটক করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
[irp]
এব্যাপারে র্যাব-৫ ক্যাম্প কোম্পানি কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, রাতে হবিগঞ্জ থেকে একটি খালি ট্রাক নওগাঁয় আসছিল। গোপন সংবাদে নওগাঁর কাঁঠালতলী মোড় সংলগ্ন নেসকো’র কাছে ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায় র্যাব। এসময় ট্রাকের উপর পলেথিনে ঢেকে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া গাজার পরিমাণ এক মণ (৪০ কেজি)। এ সময় চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
[irp]

























