নতুন ইউএনও তাজউদ্দীন আহমেদকে শুভেচ্ছা জানালো খানসামা রক্তদান গ্রুপ
- আপডেট সময় : ১১:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১০৫২ বার পড়া হয়েছে
নিজামুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার নতুন ইউএনও জনাব তাজ উদ্দীন আহমেদকে ক্রেস এর মাধ্যমে শুভেচ্ছা জানায় খানসামা রক্তদান গ্রুপ নামক এক সেচ্ছাসেবী সংগঠন। এসময় সেখানে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এএইচ আরাফাত হোসেন ও মোস্তাফিজুর রহমান, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সহ-সভাপতি ইমাম মোঃ মেহেদী হাচান নূর, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাকিম ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন ইসলাম, শিক্ষা বিষায়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক পূজা দাস ও ধর্ম বিষায়ক সম্পাদক খায়রুল ইসলাম সহ আরো অনেক সদস্য ও ব্যক্তিবর্গ। এসময় সংগঠনের পরিচালক আরাফাত হোসেন সংগঠনের বিষয় ও সাধারন সম্পাদক কার্যক্রম তুলে ধরেন। ইউএনও জনাব তাজ উদ্দীন আহমেদ বলেন, তোমরা কাজ করে যাও আমি তোমাদেরকে সর্বচ্চ সহযোগিতা করব। আর তোমাদের সেবাগুলো যেন সকল মানুষ পায় বলে আমি আশাবাদী।



















