ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জের শালঘরিয়া ডাঙ্গপাড়ায় ছেলের লাঠির আঘাতে পিতা আব্দুল কাশেম (৭০) মৃত্যু হয়েছে। পুলিশ ছেলে মাসুদ রানা (২৭) কে আটক করেছে। আজ শুক্রবার (২৫ আগষ্ট) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাশেম তাঁর ছেলে মাসুদ রানাকে খেতে দিতে যায়। শুক্রবার সকালে তার মা মাহমুদা বেগম মাসুদ রানার বাড়িতে গিয়ে দেখতে পান আব্দুল কাশেম রক্তাত অবস্থায় পড়ে আছে। এ সময় তার চিৎকার শুনে গ্রামবাসীরা এসে পুলিশ খবর দেয়। খবর পেয়ে নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুপুর সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ সবুজ মিয়া বলেন, মাথায় লাঠি জাতীয় কিছুর আঘাতের কারণে রক্ত ক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে ধারনা করা হচ্ছে। সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের সেনা মার্কেট থেকে স্থানীয়দের সহায়তায় ঘটনার সঙ্গে জড়ির মাসুদ রানাকে পুলিশ আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩