ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ২৪ ঘন্টায় শিশুসহ ২ মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

নরসিংদীতে ২৪ ঘন্টায় শিশুসহ ২ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় পৃথক স্থান হতে শিশুসহ দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ছাদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রায়পুরায় নিখোঁজের একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।

গতকাল শনিবার সকালে শিশু আব্দুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় জিডি করা হয়।

রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে, নরসিংদী সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে মাহাবুব (৩৭) নামের এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহাবু্ব সদর উপজেলার কুরেরপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নরসিংদীতে ২৪ ঘন্টায় শিশুসহ ২ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬