নাটোরে জামায়াতের গণমিছিল অনুষ্টিত
- আপডেট সময় : ০১:০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
নাটোরে জামায়াতের গণমিছিল অনুষ্টিত
নাটোর প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন, আইন শৃঙ্খলার চরম অবনতি, তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে নাটোর জেলা জামায়াতের উদ্যাগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১ আগষ্ট) সকাল ১০ টায় নাটোর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে গণমিছিলটে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড.মীর নুরুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল হাকিম, শহর আমীর রাশেদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি প্রমূখ।
এসময়নবক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারী দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।
বক্তারা আরো বলেন, বিএনপি সরকার গঠনের পর তেল,গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,ও আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ । আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, নাহলে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত পরিনতি করবে।









