নিষিদ্ধ এলাকার ভেতরেই জিগজ্যাগ ভাটা
- আপডেট সময় : ১২:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
নিষিদ্ধ এলাকার ভেতরেই জিগজ্যাগ ভাটা
স্টাফ রিপোর্টারঃ
ইটভাটা স্থাপনের ক্ষেত্রে দূরত্বের বিধানও রয়েছে আইনে। ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, সংশোধিত ২০১৯-এর ধারা ৮(৩) অনুযায়ী নিষিদ্ধ এলাকার সীমারেখা থেকে অন্তত এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপনের বিধান রয়েছে।
কিন্তু পরিবেশ অধিদপ্তরের সংগৃহীত তথ্যে দেখা যাচ্ছে, জিগজ্যাগ ভাটার উল্লেখযোগ্য অংশ নিষিদ্ধ স্থানের এক কিলোমিটারের মধ্যে রয়েছে। নথিতে ০-৫০০, ৫০১-৬০০, ৬০১-৭০০, ৭০১-৮০০ ও ৮০১-১০০০ মিটার দূরত্বে থাকা ভাটার বিভাগভিত্তিক হিসাব দেওয়া হয়েছে।
নথিপত্র অনুযায়ী—৫০০ মিটারের মধ্যে ১ হাজার ৪শ ২৮টি ইটের ভাটা রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২শ ২৭টি, চট্রগ্রামে ৪শ ৯০টি, রাজশাহীতে ২শ ৪৬টি, রংপুরে ১শ ৯৩টি, খুলনায় ১শ ৬৬টি, ময়মনসিংহে ৫৩টি, সিলেটে ২৭টি ও বরিশালে ২৬ ইটভাটা রয়েছে।
এভাবে ৫শ ১ থেকে ৬শ মিটারের মধ্যে ৪শ ৬০টি, ৭শ মিটারের মধ্যে ৫শ ৮টি, ৮শ মিটারের মধ্যে ৩শ ৬৮টি, ১শ মিটারের মধ্যে ৫শ ৬০টি ইটের ভাটা রয়েছে। এ ছাড়াও আরও ১ হাজার ৪শ ৫৮টি ইটের ভাটার তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
আস্থা/এমএইচ
















