ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেশাগ্রস্থ ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১০০৬ বার পড়া হয়েছে

নেশাগ্রস্থ ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলীতে নেশা করে গভীর রাতে বাড়ি ফেরার পর দরজা খুলতে দেরি হওয়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার রাত ২টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

রাতেই চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের ভুট্টাখেত থেকে ছেলে শিপন ইসলামকে (২০) আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়ার মোজাহার আলীর ছেলে। নজরুল ইসলামের ছেলে শিপন ইসলাম মাদকাসক্ত। নেশার টাকা না পেলে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের নির্যাতন করে থাকে। শিপন বুধবার রাত ২টার দিকে নেশা করে বাড়িতে ফেরেন। ডাকাডাকি করে দরজা খুলতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। দরজা খোলার পর শিপন লাঠি দিয়ে বাবা নজরুল ইসলামের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৪টার দিকে তিনি (নজরুল) মারা যান।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন বলেন, মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। সদর থানা পুলিশ ময়নাতদন্ত ও অন্যান্য বিষয়গুলো দেখবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোপনে খবর পেয়ে হত্যায় জড়িত ছেলে শিপন ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নেশাগ্রস্থ ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

আপডেট সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬