ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিএনপি প্রার্থীকে সমর্থন, জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’-হেফাজত আমির Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মী খালাস Logo যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Logo ভোটের দিন দেশে আসতে পারছেন না আনসারী Logo মাগুরায় জামায়াতের ৫ নেতাকর্মী আটক Logo সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ Logo কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—জাহেদ উর রহমান Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী

নোয়াখালীতে গণপিটুনিতে হত্যা মামলার আহত আসামির মৃত্যু “ফলোআপ”

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / ১০৪১ বার পড়া হয়েছে

নোয়াখালীতে গণপিটুনিতে হত্যা মামলার আহত আসামির মৃত্যু “ফলোআপ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যা মামলার প্রধান আসামি বাদশা (২৮) গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (২৫ জুন) দিবাগত রাত ১০ টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার (২৪ জুন) ভোরে নিজ বাড়ি থেকে মায়ের সাথে দেখা করে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। বাদশা রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের কামাল হোসেনের ছেলে।

চিকিৎসাধীন অবস্থায় বাদশার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি।

উল্লেখ্য, গত ১০ জুন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ বেগমগঞ্জ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ চেয়ারে বসা অবস্থায় উদ্ধার করে। নিহত দুলাল চন্দ্র দাস একই গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে।

ট্যাগস :

নোয়াখালীতে গণপিটুনিতে হত্যা মামলার আহত আসামির মৃত্যু “ফলোআপ”

আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩