ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা-প্রধান আসামি আটক “ফলোআপ”

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা-প্রধান আসামি আটক “ফলোআপ”

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যা মামলার প্রধান আসামি বাদশা (২৮)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বাদশা উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় এলাকার মৃত কামালের ছেলে।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকে বাদশা পলাতক ছিলো। আজ শনিবার (২৪ জুন) ভোরে সে তার মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসে। পরে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটক করে নিয়ে যায়।

জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত বাদশাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

এই ঘটনায় আবদুর রব আবুল (৪০) নামের আরো এক আসামিকে আটক করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০জুন সকালে রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল ওই গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। এরআগে রাতের কোন একসময় পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালকে গলাকেটে হত্যা করে বাদশাসহ তার সঙ্গীরা।

ট্যাগস :

নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা-প্রধান আসামি আটক “ফলোআপ”

আপডেট সময় : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩