ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ‘শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত Logo রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল সেই তাহসিন Logo চট্টগ্রামের সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে আটক Logo আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী Logo মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ Logo বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক Logo ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

নৌকা প্রতীকে লড়তে চান রাষ্ট্রপতির ছেলে

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১১৩১ বার পড়া হয়েছে

নৌকা প্রতীকে লড়তে চান রাষ্ট্রপতির ছেলে

স্টাফ রিপোর্টারঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে নৌকার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের একমাত্র ছেলে আরশাদ আদনান রনি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত শহরের সাহাবুদ্দিন চুপ্পু নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

আরশাদ আদনান রনি বলেন, বাবার সম্মতি ও ইচ্ছাতেই আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি পাবনাবাসীদের জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং উনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারবো।

তিনি বলেন, বাবা রাষ্ট্রপতি হওয়ার পর থেকে পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন, এমনকি ওনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। উনি বলেছেন তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো।

নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে আরশাদ আদনান বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসায়িক কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছে।

তিনি বলেন, ইতোমধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। আমি চেষ্টা করব পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করা। আমি যদি নৌকা নাও পাই যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ।

মতবিনিময়কালে তিনি পাবনা-ঢাকা ট্রেন চলাচল, পাবনা মেডিকেলে কলেজ হাসপাতাল, শহরকে আধুনিকায়ন ও ইছামতি নদী পুনঃখননসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

ট্যাগস :

নৌকা প্রতীকে লড়তে চান রাষ্ট্রপতির ছেলে

আপডেট সময় : ০২:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩