পজিটিভ রিভিউয়ে এগিয়ে যাচ্ছে লুৎফর হাসান ও পুষ্পিতা’র মাটির ফুল।
- আপডেট সময় : ০৩:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১০৮৫ বার পড়া হয়েছে
পজিটিভ রিভিউয়ে এগিয়ে যাচ্ছে লুৎফর হাসান ও পুষ্পিতা’র মাটির ফুল।
প্রতিবেদকঃ সিয়াম সরকার জান: এবারের ঈদে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী লুৎফর হাসান ও চ্যানেল আই ক্ষুদে গান রাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা’র ডুয়েট গান মাটির ফুল। লুৎফর হাসান বরাবরের মতো এবারও নতুন প্রতিভাবান একজন সংগীতশিল্পীর সাথে মানসম্মত গান করলো।
মাটির ফুল শিরোনামে গানটা লিখেছেন জনপ্রিয় গীতিকার ইশতিয়াক আহমেদ। সুর ও মিউজিক ডিরেক্টর উদীয়মান কম্পোজার মার্সেল। গানটির ভিডিও নির্মাণ করেছেন মোঃ মোর্শেদুজ্জামান ও আজহারুল ইসলাম অভি। প্রযোজনা করেছেন সজল বিশ্বাস।
গানটি প্রকাশিত হয়েছে “ড্রিম ক্যান্টিন” নামক ইউটিউব চ্যানেল থেকে। দৈনিক আস্থা’র বিনোদন প্রতিবেদক সিয়াম সরকার জান’এর প্রশ্নের উত্তরে নুজহাত সাবিহা পুষ্পিতা বলেন, এখন আমরা সবাই ভিউয়ারের চক্রে পড়ে গেছি, সবাই না বেশীরভাগই। তো সেই চক্র থেকে বের হবারই একটা প্রচেষ্টা করেছি মাত্র।
লুৎফর হাসান ভাই আমাকে খুবই উৎসাহ দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন আশা রাখি। দেখেন ভাই, গানটার ভিউ খুব বেশি না হলেও কিন্তু কেউ বলতে পারবে না যে গানটা ভালো না, এমন-তেমন। সো এখানেই আমার ও আমাদের সার্থকতা।
আর একটা বিষয় খুব ভালো লেগেছে এবং আরও উৎসাহ দিয়েছে যে গানটার কমেন্ট সেকশনে একটাও নেতিবাচক মন্তব্য নেই, ভিউ বেশি না হলেও, যারা গানটা শুনেছেন তারাই পজিটভ রিভিউ দিয়েছেন। এখানেই আমার সার্থকতা। আমি এভাবেই এই ধারাবাহিকতায় এগিয়ে যেতে চাই।
[irp]

























