ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

দেলোয়ার হোসাইন নয়নঃ

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেবনগড় ইউনিয়নের বাসামোড় এলাকার জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার শিবচন্ডী এলাকার নুর ইসলাম (৪৫) ও তার স্ত্রী জোসনা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নুর ইসলাম ও তার স্ত্রী জোসনা বেগম অসুস্থ এক আত্মীয়কে দেখতে মোটরসাইকেলে তেঁতুলিয়া হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে উঠতেই তেঁতুলিয়া থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় কাভার্ডভ্যানটি আটক করে ভজনপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন ও দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলী সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩