ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তিতে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ১০৯১ বার পড়া হয়েছে

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তিতে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

ফরিদপুর প্রতিনিধিঃ

আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক রাজনীতির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত বাংলার জনগণের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আজ এক বছর পূর্তি। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আজ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি জেলা প্রশাসক এর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইয়াসিন কবির এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল করিম,সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তাফা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। এ সময় সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রানবন্ত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর অবদানের কথা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যাবস্থায় পদ্মা সেতু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা তুলে ধরেন। বক্তারা বলেন এক বছরে পদ্মা সেতু হতে ৭৯০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা সরকারের রাজস্ব খাতকে সমৃদ্ধ করেছে। এর জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আওয়ামী লীগের নেতৃ তে বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে বলে বক্তারা নিজেদের অভিমত প্রকাশ করেন।

ট্যাগস :

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তিতে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩