শিরোনাম:
পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
Astha DESK
- আপডেট সময় : ১০:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১০৯১ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ মে) দুপুরে র্যালী শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, পৌর মেয়র আলহাজ্ব হাবিববুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, পাঁচবিবি থানার প্রতিনিধি এস আই রাজু আহম্মেদ প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সুধীজন উপস্থিত ছিলেন।
৩১/০৫/২০২৩

























