পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
- আপডেট সময় : ০৩:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্কঃ
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। সূত্র: তাসনিম নিউজ।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইন প্রণেতা।
ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।(সূত্র: আলজাজিরা)।
দৈনিক আস্থা/এমএইচ





















