শিরোনাম:
পিকআপের ধাক্কায় বাবা-মেয়ে নিহত
Astha DESK
- আপডেট সময় : ০১:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
পিকআপের ধাক্কায় বাবা-মেয়ে নিহত
আস্থা ডেস্কঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু, এবং তার ৬ বছরের মেয়ে সামিরা আক্তার।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাছবাহী একটি পিকআপ গেড়াখোলা ব্রিজের পার হলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করে।
আস্থা/এমএইচ


















