ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী জেলার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৪৫) নিহত হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিড়ালদহ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সোমবার ভোরে দুর্ঘটনার বিষয়টি স্থানীয়রা জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের পাশে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। এখনো পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। হয়তো রাতে সড়ক পারাপারের সময় কোনো গাড়ির নিচে চাপা পড়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে। মৃত নারীর পরিচয় শনাক্তে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। আপাতত লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হবে। পরিচয় না পেলে তাঁকে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।

ট্যাগস :

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩