ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র ও পুত্রবধূর নির্যাতনে বিষপানে মায়ের আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

পুত্র ও পুত্রবধূর নির্যাতনে বিষপানে মায়ের আত্মহত্যা

বাউফল প্রতিনিধিঃ

পুত্র ও পুত্র বধূর নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে-দুঃখে বিষপান করে আত্মহত্মা করেছেন চুনা রানী (৫৫)। বুধবার (৫ জুলাই) দিবাগত রাত ১টায় পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মাখম সাজ্জাল বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

মৃতের স্বামী মাখম সাজ্জাল অভিযোগ করেন, তিনি ও তার স্ত্রী, ছেলে মাধব সাজ্জাল ও নাতি মাধবী সাজ্জাল একই ঘরে আলাদা বসবাস করেন। ঘটনার দিন রাত ৮টার দিকে চুরা রানী তার পুত্রবধূর কাছে কিছু চাল ও ডাল চান রান্না করে খাওয়ার জন্য। কিন্তু পুত্রবধূ চাল-ডাল দিতে রাজি না হওয়ায় এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়াঝাটি চলাকালে পুত্র মাধব সাজ্জাল এসে তার মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে পুত্র ও পুত্রবধূ মিলে তার স্ত্রীকে মারধর করে। তিনি ওই সময় (মাখম সাজ্জাল) ঝগড়া থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাকেও মারধর কার হয়।

এ ঝগড়া চলে রাত ১০টা-সাড়ে ১০ টা পর্যন্ত। এরপর মাখম সাজ্জাল তার স্ত্রী চুরা রানীকে নিয়ে ঘরে চলে যান। রাত ১টার দিকে ক্ষোভে দুঃখে চুনা রানী বিষপান করেন। রাত ৩টার দিকে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোয়েব বলেন, চুনা রানীকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিসি করে দেখি তিনি মৃত। এসময় তার মুখ থেকে গন্ধ আসছিল। ধারণা করা হচ্ছে তিনি বিষপান করতে পারেন।

এ ব্যাপারে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বাদল কৃষ্ণ বলেন, আমি এখন মাধবপুরে ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

ট্যাগস :

পুত্র ও পুত্রবধূর নির্যাতনে বিষপানে মায়ের আত্মহত্যা

আপডেট সময় : ১২:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩