ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

পেকুয়ায় দুজনের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

পেকুয়ায় দুজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ও উজানটিয়া ইউনিয়নের পৃথক পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে একজনের নাম গিয়াস উদ্দিন (৫৫)।সে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের মৌলভীর চর স্টেশন পাড়ার মৃত ফজল করিমের ছেলে। অপর জনের পরিচয় নিশ্চিত জানাযায়নি।

উজানটিয়া ইউপি সদস্য মোঃ শরীফ বলেন, টেকপাড়া বেড়িবাঁধের পাশে অর্ধগলিত একজনের লাশ পুলিশ উদ্ধার করে। সামজিক যোগাযোগ মাধ্যমে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা এসে তাকে সনাক্ত করে।

টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার সকালে নতুন পাড়া মোকতার আহমদের দোকানের সামনে সড়কের ওপর ছটফট করতে করতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টইটং থেকে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরজন গিয়াস উদ্দিন গত ৯ আগস্ট নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় জিডিও করা হয়েছিল।

ট্যাগস :

পেকুয়ায় দুজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩