ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

প্রাক্তনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেনি জয়া আহসান

News Editor
  • আপডেট সময় : ০৪:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৯৭ বার পড়া হয়েছে

সৃজিত এবং জয়া আহসান। এক সময়ে তাদের সম্পর্ক নিয়ে টালিপাড়ায় গুঞ্জন কম শোনা যায়নি। পরে সেই সম্পর্কে থেকে বের হয়ে কলকাতার পরিচালক বিয়ে করলেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে আর জয়া এখনো সিঙ্গেল।

এদিকে বুধবার ছিলো সৃজিতের জন্মদিন। তাই প্রাক্তনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে মোটেও ভুল করেননি জয়া আহসান। বুধবার সকালে নিজের ফেসবুক পেজে সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করে নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ পরিচালককে শুভেচ্ছা বার্তা দিলেন জয়া।

আরও পড়ুন : মাহিকে নিয়ে মালদ্বীপ যাচ্ছে সুপারস্টার শাকিব খান, থাকবেন ৫দিন

শুভেচ্ছা বার্তায় জয়া লেখেন, রুবিনা আর মৃন্ময়ী দেবী। একজন ছিন্ন দেশ আর পিষ্ট মনের এক প্রান্তিক দেহজীবিনী। আরেকজন সধবা থেকে বিধবা, আর কুহকে ভরা এক মহাজীবনের সাক্ষী। গাঢ় ও বর্ণাঢ্য রেখায় আঁকা আমার দুটি চরিত্র। আমার এ দুই অনন্য শিল্পযাপনের রচয়িতা সৃজিত মুখার্জি। শুভ জন্মদিন, সৃজিত।

২০১৫ সালে প্রথমবার ‘জাতিস্মর’খ্যাত সৃজিত মুখার্জির ছবিতে কাজ করেন জয়া আহসান। সেই ছবির নাম ‘রাজকাহিনি’। সেখানে জয়ার চরিত্রের নাম ছিলো রুবিনা। এরপর এই জুটি আবারও ফিরে আসে ২০১৮ সালে ‘এক যে ছিলো রাজা’ ছবি দিয়ে। সেখানে জয়ার চরিত্রের নাম মৃন্ময়ী দেবী।

ট্যাগস :

প্রাক্তনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেনি জয়া আহসান

আপডেট সময় : ০৪:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০