ফরিদপুরে অটোচালককে মারধর করে অটো ছিনতাই
- আপডেট সময় : ০৫:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১০৪৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে অটোচালককে মারধর করে অটো ছিনতাই
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর শহরে প্রকাশ্য দিবালোকে একজন অটো চালককে মারধর করে তার অটো গাড়ি ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা সদরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের পিছননে ঘটনাটি ঘটেছে। আহত ওই অটো চালক শেখ আমির আলী (৬০)। সদর কোতোয়ালী থানার চুনাঘাটা মডেল টাউনের তিনি বসবাস করেন।
স্থানীয়দের সন্দেহ অটো চালককে মারধর করার পর তার নতুন অটোগাড়ীটি ছিনতাইর চেষ্টায় ব্যর্থ হলে পরে জুস জাতীয় দ্রব্য খাওয়াইয়ে অজ্ঞান করে অটোগাড়ি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পথচারীরা রাস্তায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মেডিকেল অফিসার গণমাধ্যম কে বললছেন, কোন সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীরা অটো চালককে কৌশলে নেশা জাতীয় দ্রব্য সেবনপূর্বক মারপিট করে। ওই অটো চালকের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। আবাসিক মেডিকেল অফিসার আরও জানান অবস্থা কিছুটা আশংকাজনক।















