ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে কুয়েত প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ১০৮১ বার পড়া হয়েছে

ফরিদপুরে কুয়েত প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ওবায়দুর রহমান নামে কুয়েত প্রবাসী এক যুবকের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর একটার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের সাওথার এলাকায় হামলার ঘটনায় আহত প্রবাসী যুবককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রবাসীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষুরের আঘাতে ক্ষত বিক্ষত ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী ওবায়দুর রহমান স্থানীয় কালামৃধা বাজার থেকে একটি অটো রিক্সায় করে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতনামা ৮ থেকে ১০জনের একটি সন্ত্রাসী গ্রুপ তার গতিরোধ করে অতর্কিত উপর হামলা চালিয়ে ধারালা ক্ষুর দিয়ে হাতে ও পায়ে পোঁচ এবং হাতুরি দিয়ে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় তার সাথে থাকা অটোগাড়ির অন্যান্যে যাত্রীরা বাঁধা দিলে তাদের উপরেও হামলা চালায় সন্ত্রাসীরা।

ওবায়দুর রহমান বলেন, আমি দীর্ঘ সাত বছর পরে দেশে ফিরে এসেছি। আসার পরে বিভিন্ন সময়ে এলাকার কিছু দুর্বৃত্তকারী চাঁদাদাবী করে আসছিল। কিন্ত আমি দিতে রাজী না হওয়ায় আমার উপরে এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভাঙ্গা থানার (ওসি তদন্ত) জুয়েল রানা বলেন,প্রবাসীর উপর হামলা ঘটনার খবরে পুলিশ হাসপাতালে গিয়ে আহত প্রবাসীর বক্তব্য নিয়েছে। তবে অভিযোগ পাওয়া গেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ট্যাগস :

ফরিদপুরে কুয়েত প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০৮:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩