শিরোনাম:
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
Doinik Astha
- আপডেট সময় : ০৫:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১০৬৯ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরে ট্রেনে কাটা পড়ে আহমেদ শেখ নামে একজন শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস সকাল নয়টায় অম্বিকাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায়৷
ওই বৃদ্ধা ঘটনাস্থানে মারা যান। নিহত আহমদ শেখ অম্বিকাপুর এলাকায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমদ শেখ সকালে অম্বিকাপুর রেল লাইনের পাশে যায়। সেখানে ঘোরাফেরা করে রেল লাইন পার হওয়ার সময় ভাঙ্গা হতে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি একজন শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। কোতোয়ালি থানার এসআই মোঃ মাহাবুব জানান, পুলিশ রুমের মাধ্যমে জানতে পারি একজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। সকাল সন্ধ্যা ভাটিয়াপাড়া এক্সপ্রেসটি ভাঙ্গা থেকে রাজবাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে অম্বিকাপুর এসে পৌঁছালে ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান।






















