ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে দুর্নীতি মামলায় উপ-খাদ্য পরিদর্শক আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ফরিদপুরে দুর্নীতি মামলায় উপ-খাদ্য পরিদর্শক আটক

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে দুর্নীতি মামলায় মোঃ ছানোয়ার হোসেন নামে একজন উপ-খাদ্য পরিদর্শককে আটক করা হয়েছে। আজ রোববার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছানোয়ার হোসেন বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক ছিলেন এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ২০২২ সালের অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ ধান, চাল ও গম আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত মালামালের মধ্যে ১হাজার ২শ ৮৯ বস্তায় ৭৩ হাজার ৭শ ৬৩ মেট্রিক টন চাল, ৬৭ বস্তার ৩ হাজার ৩শ ৭৪ মেট্রিক টন গম, ৪শ বস্তায় ১৯ হাজার ৯শ ৫০ মেট্রিক টন ধান এবং ৮হাজার ৮শ ৪১ টি খালি বস্তা রয়েছে।

এ ঘটনায় দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে ছানোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুদকের উপসহকারী পরিচালক মোঃ ইমরান আকন এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

দ্রুতই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকার ধামরাইয়ের নওগাঁও বাজারের মোঃ আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আটককৃত উপ-খাদ্য পরিদর্শক। দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে দুদকের একটি দল ছানোয়ার হোসেনকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করে।

ট্যাগস :

ফরিদপুরে দুর্নীতি মামলায় উপ-খাদ্য পরিদর্শক আটক

আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩