ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ফরিদপুরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ১১১২ বার পড়া হয়েছে

ফরিদপুরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধিঃ

লোডশেডিং সময় চায়ের পিপাসায় বাড়ি থেকে বেড়িয়ে দোকানে পৌছাবার আগেই লাশ হয়ে ঘরে ফিরতে হলো মেহেদী মৃধা নামে একজন রাজমিস্ত্রীকে।

রোববার দিবাগত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসদরের রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার খবরের বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব।

স্বজনেরা জানান, দুর্বৃত্তরা মেহেদি মৃধাকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করার পর তার লাশ ফেলে পালিয়ে যায়। মেহেদি পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রাম মৃধা বাড়ির সালাম মৃধার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে চা পান করার জন্য বাড়ির পাশের সুমনের দোকানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় মেহেদী। কিছু সময় পর রাত ১০টার দিকে রায়পুর এলাকায় হেলাল মিয়ার পোলট্রি ফার্মের পাশে তাকে রক্তাক্ত জখম অবস্থায় তার নীথর দেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

স্ত্রী সোনিয়া বেগম বলেন, রাত ৯টার দিকে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের সুমনের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তার স্বামী। প্রায় ঘণ্টাখানেক পর লোকমুখে জানতে পাই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

অভিযোগ করে তিনি বলেন, জমিজমা নিয়ে প্রতিবেশী সাইদদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। তারা একটি মামলা করেছে। আমার স্বামীকে তারাই কুপিয়ে হত্যা করেছে। আমার ছোট ছোট দুটি মেয়ে রয়েছে। তাদের নিয়ে কীভাবে বাঁচবো? কান্নাজড়িত কন্ঠে স্বামীর হত্যা কারীদের ফাঁসির দাবি করেন।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল বলেন, কয়েকদিন আগে ওই এলাকায় ঘরজামাই থাকা সাইদের সঙ্গে মেহেদীদের ঝামেলা হয়। সেই ঝামেলার জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ সাইদকে আটক করেছে বলে জানতে পেরেছি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩