ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

‘ফাইটার’ সিনেমার বাজেট ২৯০ কোটি টাকা!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / ১১০১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:দীর্ঘ এক মাসের গুঞ্জন সত্যি করে জন্মদিনে (১০ জানুয়ারি) নিজের নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বলিউড সুপারহিরো হৃতিক রোশন। এক টুইট বার্তায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন, ‘ফাইটার’ শিরোনামে নতুন এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।

এবার বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, হৃতিকের এই ‘ফাইটার’ সিনেমা হতে যাচ্ছে বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমার একটি। প্রাথমিকভাবে এই সিনেমার বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি রুপি; যা বাংলাদেশি টাকায় ২৯০ কোটি টাকার কাছাকাছি।

এক ট্যাবলয়েডের বরাতে গণমাধ্যমটিতে প্রতিবেদনে আরো জানিয়েছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় থাকছে সত্যিকারের ফ্লাইট দৃশ্যে অ্যাকশনের শটসহ নানা চমক। যা এই যাবতকালের হৃতিক রোশন ও সিদ্ধার্থ আনন্দ জুটির সবচেয়ে অ্যাকশন সিনেমা হিসেবে বিবেচিত হবে।

গেল বছরের ডিসেম্বরের শুরুতে এক সূত্রের বরাতে বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা এই সিনেমা প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছিল। আলোচিত ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃতিক রোশন ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ নতুন সিনেমায় জুটি বাঁধছেন। ‘ফাইটার’ হতে যাচ্ছে বলিউডের অন্যতম সফল এই জুটির তৃতীয় সিনেমা।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছিল, ‘হৃতিককে বিমান বাহিনীর অফিসার পদে দেখা যাবে, তবে দীপিকার চরিত্র সম্পর্কে তথ্য গোপন রাখা হয়েছে। আশা করা যাচ্ছে, প্রচুর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে দুজনকে। ২০২১ সালের ডিসেম্বরে সিনেমাটি শুটিংয়ে গড়াবে।’

পরিচালক সিদ্ধার্থ আনন্দ বর্তমানে বলিউড কিং খান শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। এরপর বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে নিয়ে ‘ফাইটার’ সিনেমার কাজ শুরু করবেন। এরপর হৃতিক তাঁর আলোচিত ‘কৃষ ফোর’ সিনেমার শুটিং শুরু করবেন। আর ‘ওয়ার টু’ সিনেমার কাজ শুরু হতে বেশ সময় লাগবে।

ট্যাগস :

‘ফাইটার’ সিনেমার বাজেট ২৯০ কোটি টাকা!

আপডেট সময় : ০৮:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১