ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেটে ট্রাফিক পুলিশ খুন

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ফার্মগেটে ট্রাফিক পুলিশ খুন

আস্থা ডেস্কঃ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পর রাজধানীর ফার্মগেট এলাকায় এক ট্রাফিক পুলিশ খুন হয়েছে। তার নাম মোঃ মনিরুজ্জামান তালুকদার। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। আজ শনিবার (১লা জুলাই) ভোরে ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সে শেরপুর জেলার বাসিন্দা।

তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, মনিরুজ্জামানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে তারা।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে তাঁকে হত্যার কারণ এখনো জানা যায়নি। আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছেন। পুলিশের ধারণা, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।

ট্যাগস :

ফার্মগেটে ট্রাফিক পুলিশ খুন

আপডেট সময় : ০২:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩