ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পিকআপ সংঘর্ষে নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে পিকআপ সংঘর্ষে নিহত-১

ফুলবাড়ী প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ফুলবাড়ীতে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে রহিমা বেগম (৩৬) নামে এক নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৮ জন। আজ শনিবার (১লা জুলাই) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিজিবি ক্যাম্প-সংলগ্ন ডাঙ্গাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সকাল ৬টা থেকে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। দুপুর ১২টায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী মহাসড়কে গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসনসহ সড়ক ও জনপথের সঙ্গে কথা বলে গতিরোধক স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে গতিরোধক স্থাপনের দাবি জানালে উপজেলা ও জেলা প্রশাসন সড়কে গতিরোধক স্থাপনের আশ্বাস দেয়। পরে এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত রহিমা বেগমের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

ফুলবাড়ীতে পিকআপ সংঘর্ষে নিহত-১

আপডেট সময় : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩