ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানে পুলিশ ও মিলিশিয়াদের বাধার মুখে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স Logo ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি আটক Logo ইরানের প্রস্তাবে নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ Logo ইরানে নিউক্লিয়ার হামলা হলে রাশিয়া বা চীন নিউক্লিয়ার যুদ্ধে জড়াবে? Logo জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত হচ্ছে Logo ইউনুচের চুক্তিতে টন প্রতি ৭৫ ডলার বেশিতে যুক্তরাষ্ট্রের গম ক্রয় Logo জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক Logo চট্টগ্রাম বন্দরে নোঙর করলো সিঙ্গাপুরের ডিজেলভর্তি জাহাজ: আসছে আরও দুটি Logo রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

ফুলবাড়ীতে হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন

হেলাল উদ্দিন/কুড়িগ্রামের প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক সিটমহল দাসিয়ার ছড়া সমন্বয়টারীতে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪ টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ কার্যক্রম কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী কুড়িগ্রামের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কৃষি উন্নয়ন ব্যাংকের স্যানেজার জগলুল কবীর, ইউআরডিও উম্মে কুলসুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, উপসহকারী কৃষি অফিসার রিয়াজুল ইসলাম, সুবিধাভোগী কৃষক আব্দুল লতিফ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ এলাকার ৫০ একর জমিতে সমলয়ে রবি মৌসুমে সমলয়ে চাষাবাদ কার্যক্রম হাতে নেয়া হয়। এ পদ্ধতির সুফল কৃষকরা এখন বুঝতে পারছেন। আপনারা পরবর্তী মৌসুমে এ পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষি দপ্তর আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, আপনাদের আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদের সুবিধা অবগত করালাম। আপনারা কৃষি প্রযুক্তির সহযযোগিতা নিতে চাইলে আমরা আপনাদের যন্ত্রের ব্যবস্থা করে দেব।

ট্যাগস :

ফুলবাড়ীতে হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন

আপডেট সময় : ০৭:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩