- আপডেট সময় : ০৬:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন করেছে অধ্যক্ষ
বগুড়া প্রতিনিধি :বগুড়ার শিবগঞ্জে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে অধ্যক্ষ । এই ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মাওলানা আব্দুর রহমান মিন্টু (৩২) নামের এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ রা জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : সিরাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার (১ জুন) রাতে শিবগঞ্জ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় ।
আব্দুর রহমান মিন্টু শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। তিনি শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা (রা:) হাফেজিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ।
[irp]
এ ঘটনায় পুলিশ জানায়, মাদ্রাসাটি ছিলো আবাসিক। সেখানে আরও ১১ থেকে ১২ জন ছাত্রী একই সঙ্গে হলরুমে থাকতো। হলরুমের পাশেই পরিবার সহ বসবাস করেন মাও. আব্দুর রহমান মিন্টু।
ঘটনার দিন গত রোববার (৩০ মে) ছাত্রীরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে মাওলানা মিন্টু ঐ ছাত্রী হলরুমে প্রবেশ করে। এবং ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরদিন ঐ ছাত্রী ধর্ষণের বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারের সদস্য দের জানালে তারা এসে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে চলে যায়।
গতকাল মঙ্গলবার (১ জুন) বিকেলে ঐ ছাত্রীর বাবা বাদি হয়ে মাও. আব্দুর রহমান মিন্টুকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন মাওলানা আব্দুর রহমান ।
[irp]


























