ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় কয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • / ১১০৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় একটি কয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দগ্ধ হয়ে বেলাল হোসেন নামে এক কর্মচারী মারা গেছেন।

শনিবার সকাল ৬টার দিকে বগুড়া সদরের শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শ্রমিক বেলাল হোসেন (২৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা।

জানা গেছে, শিকারপুর গ্রামে একটি বিড়ি কারখানায় অনুমোদনবিহীন কয়েল তৈরি করা হচ্ছিল। কারখানার কর্মচারী বেলাল হোসেন কারখানাতেই রাত যাপন করতেন।

শনিবার সকাল ৬টার দিকে কারখানার ভেতর থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে দেখে গ্রামবাসী।

প্রথমে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে আগুনে পোড়া বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ট্যাগস :

বগুড়ায় কয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

আপডেট সময় : ০৬:০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১