শিরোনাম:
বগুড়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১১১৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
বগুড়ায় বিয়ের বাস নদীতে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাধন চন্দ্র (৭০)। তিনি উপজেলার পীরহাটী গ্রামের গদাই চন্দ্রের ছেলে। সাধন ওই বিয়েতে বাদ্যকার হিসেবে অংশ নেন।
























