বগুড়ায় র্যাবের অভিযানে অটো উদ্ধার চোর চক্রের দুই জন গ্রফতার
- আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১০৬৭ বার পড়া হয়েছে
বগুড়ায় র্যাবের অভিযানে অটো উদ্ধার চোর চক্রের দুই জন গ্রফতার
মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি- র্যাব ১২ বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক দল, একজন ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ২০ মে ২০২১ ইং তারিখ অনুমানিক রাত ০৩ টা ৫০ ঘটিকার সময় বগুড়ার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে : কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বি এন, এর নেতৃত্বে বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
[irp]
এতে করে আন্তঃজেলা সংযবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় চোর সদস্য মোহাম্মদ মাহবুব আলম, এবং মুহাম্মদ গাজীপুর আলম দুইজনকে গ্রেপ্তার করে। এই দুই জনের উভয় পিতা মৃত মনোয়ার হোসেন সাং – পাইকপাড়া , থানা – আদমদীঘি জেলা বগুড়া ।
তাদের কাছ থেকে একটি অটো চার্জার গাড়ি দুইটি মোবাইল সিম কার্ড এবং দুইটি মোবাইল উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত আসামিরা জেলার বিভিন্ন স্থান থেকে অটো চার্জার রিকশা চুরি করে আসছিল।
উদ্ধারকৃত অটো চার্জার রিক্সা টি নাটোর জেলা থেকে চুরি করেছিল বলে জানা যায়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
[irp]

























