ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বগুড়ায় শেরপুরে দুই বাসের সংঘর্ষে ৪ জন নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে দুটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার সকালে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহনের আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত ১২ ব্যক্তিকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে হাসপাতালে পৌঁছার আগেই দুইজন মারা যান।

এদিকে দুর্ঘটনাকবলিত দুটি বাস মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পর পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়।

ট্যাগস :

বগুড়ায় শেরপুরে দুই বাসের সংঘর্ষে ৪ জন নিহত

আপডেট সময় : ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১