ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বছরে প্রথমে আইনি জটিলতায় ফাঁসলেন সালমান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

নতুন বছরেও কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে আবারো ফেঁসে গেলেন বলিউডের অভিনেতা সালমান খান। শনিবারই শুনানির জন্য আদালতে হাজির হওয়ার কথা ছিল বলিউড তারকার। কিন্তু নির্দেশ মেনে উপস্থিত হননি তিনি। যে কারণে আগামী ৬ ফেব্রুয়ারি তাকে আবারো আদালতে হাজিরার নির্দেশ দেয়া হয়েছে।

১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণকে হত্যা করার অভিযোগ ওঠে দাবাং খ্যাত এই নায়কের বিরুদ্ধে। বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা বন্যপ্রাণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অভিযোগ, শুটিং চলাকালীন নিজেই গাড়ি চালিয়ে শিকারে বেরিয়েছিলেন সালমান। সেই গাড়িতে ছিলেন টাবু, সাইফ, সোনালি বেন্দ্রেরাও। গাড়ির মধ্যে থেকেই গুলি করে হরিণ হত্যা করেন বলিউডের ভাইজান।

গুলির আওয়াজ শুনে দৌড়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। মৃত হরিণটিকে পড়েও থাকতে দেখেন তারা। পাশাপাশি যে গাড়িটি সালমান চালাচ্ছিলেন সেটিও দেখতে পান। গাড়ির পিছনে ধাওয়া করেন তারা। কিন্তু গতি বাড়িয়ে এলাকা থেকে উধাও হয়ে যান তারকারা।

এরপরই সালমানের বিরুদ্ধে অস্ত্র আইন ও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা রুজু হয়। এই মামলায় পাঁচ বছরের জন্য কারাবাসের সাজা হয় অভিনেতার। ২০১৮ সালে যোধপুর দায়রা আদালত ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে। তারপর থেকে জামিনেই তিনি জেলের বাইরে রয়েছেন।

তার সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের প্রেক্ষিতেই যোধপুরের নগর দায়রা আদালতে শনিবার হাজির হওয়ার কথা ছিল সালমানের। কিন্তু মহামারীর কারণে তিনি আদালতে যেতে পারবেন না বলে জানিয়ে দেন সালমানের আইনজীবী নিশান্ত বোরা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি দেবেন্দ্র কচাওয়াহা।
সেই সঙ্গে জানিয়ে দেন, আগামী ৬ ফেব্রুয়ারি সালমানকে আদালতে হাজির হতেই হবে।

ট্যাগস :

বছরে প্রথমে আইনি জটিলতায় ফাঁসলেন সালমান

আপডেট সময় : ০৪:৫১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১