ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল জেলার গৌরনদীতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইন্টার্ন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটচালক। আজ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। নিহত চিকিৎসক ইকরা বিনতে হাফিজ (২৮) উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। আহত চালক নাহিদ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতর স্বামী মাহী বলেন, জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার। আহত চালক নাহিদ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেট কার। গৌরনদীর কটকস্থল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের ওপর আছড়ে পড়েছে। এতে গাড়িতে থাকা চালক নাহিদ ও যাত্রী চিকিৎসক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের মৃত্যু হয়েছে।

উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির বলেন, গত রাতে হাসপাতালে ডিউটি করেছে ডা. ইকরা বিনতে হাফিজ। ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথে দুর্ঘটনার শিকার হয়ে সে নিহত হয়েছে।

ট্যাগস :

বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

আপডেট সময় : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩