ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বলিউড অভিনেতা অক্ষয়কে ছেড়ে চলে গিয়েছিলেন তার প্রেমিকা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা অক্ষয়কে ছেড়ে চলে গিয়েছিলেন তার প্রেমিকা। কারণ অক্ষয় নাকি তার প্রেমিকাকে কিস দেননি, হাত ধরেননি, কাঁধে হাত রাখেননি। আর এটা ভাল লাগেনি তার প্রেমিকার, সে কারণে অক্ষয়কে বলেছেন বেরসিক। ৪/৫ টা ডেট করেই তাকে ছেড়ে চলে গেছেন প্রেমিকা- এমনই লজ্জাজনক ও দুঃখজনক অভিজ্ঞতার কথা বললেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।

বুধবার (২০ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। কপিল শর্মার শো-তে ‘হাউসফুল ৪’ ছবির প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও ববি দেওল। সেখানেই অক্ষয় এসব কথা বলেন।

‘অন্তিম’ সালমানের সঙ্গী ক্যাটরিনা

কপিল শর্মা অক্ষয়ের জীবনের পুরনো ঘটনা তুলে আনলেন। প্রেমিকাদের প্রসঙ্গ তুলতেই লজ্জা পেয়ে গেলেন অক্ষয়। সেই অবস্থাতেই গোটা গল্পটি বলতে হলো তাকে। আর পাশ থেকে রীতেশের ফুট কাটায় আরও মজাদার হয়ে উঠেছিল গোটা পরিবেশ।

৪ থেকে ৫ বার প্রেমিকাকে নিয়ে ছবি দেখতে গিয়েছিলেন, কোনও দিন বা রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। বড় সুন্দর কাটছিল অক্ষয়ের সময়। কিন্তু কপালের সুখ বেশি দিনের ছিল না। ব্রেকআপ করে দিলেন প্রেমিকা।

কারণ বলতে গিয়ে বারবার হেসে ফেলছিলেন সুপারস্টার। প্রেমিকা আশা করেছিলেন অক্ষয় তাকে একবার অন্তত চুমু খাবেন। তাও যদি না হয় একটিবার হাতও ধরতে পারতেন অথবা কাঁধে হাত রাখতে পারতেন। না, আনরোম্যান্টিক অক্ষয় কুমার এমনই লজ্জা পেতেন যে এসব কিছুই করেননি। ব্যাস! সম্পর্ক ছিন্ন!

ট্যাগস :

বলিউড অভিনেতা অক্ষয়কে ছেড়ে চলে গিয়েছিলেন তার প্রেমিকা

আপডেট সময় : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১