ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বলিউড অভিনেতা বরুণের বিয়ের খবর নিশ্চিত করলেন চাচা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে কয়েকদিন থরেই জল্পনা চলছে। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ে হলেও পারিবারিকভাবে কোন ঘোষণা পাওয়া যায়নি। অবশেষে অভিনেতার বিয়ের খবর নিশ্চিত করলেন তার চাচা অনিল ধাওয়ান।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ভাতিজা বরুণ ২৪ জানুয়ারি বিয়ে করছে। আমি এখন সেই দিনের অপেক্ষায়।

বরুণের বাবা নির্মাতা ডেভিড ধাওয়ানের ছোট ভাই অনিল। ‘পিয়া কা ঘর’, ‘অন্নদাতা’, ‘সমঝোতা’, ‘চেতনা’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান। তবে পরবর্তী সময়ে তার অভিনয় ক্যারিয়ার খারাপ হতে থাকে। কয়েকদিন আগে মুক্তি পাওয়া ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি।

যদিও কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বরুণের বিয়ের বিষয়টি অস্বীকার করেছিলেন অনিল ধাওয়ান। তিনি বলেন, ওয়াও, আমি আশ্চর্য হয়েছি। তারা এই মাসেই বিয়ে করছে আর আমরা জানি না? তারা কি শেষ মুহূর্তে গিয়ে আমাদের আমন্ত্রণ করবে? এতটাই গোপন রাখছে?

জানা গেছে, দক্ষিণ মুম্বাইয়ের আলীবাগে বরুণ-নাতাশার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাঞ্জাবি রীতিতে হবে বিয়ের অনুষ্ঠান। এতে শুধুমাত্র ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। এছাড়া বলিউডের বেশ কয়েকজন তারকাকেও বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন বরুণ।

ট্যাগস :

বলিউড অভিনেতা বরুণের বিয়ের খবর নিশ্চিত করলেন চাচা

আপডেট সময় : ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১