ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বাঁশ দিয়ে পিটিয়ে বয়োবৃদ্ধকে হত্যা, ২ নারী আহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

বাঁশ দিয়ে পিটিয়ে বয়োবৃদ্ধকে হত্যা, ২ নারী আহত

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে আব্দুল হাই (৭০) নামে এক বয়োবৃদ্ধকে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনায় প্রতিপক্ষের মারপিটের মুখে নিহতের আরোও দুই মেয়ে আহত হয়েছেন। আজ সোমবার (১৩ মার্চ) সন্ধা সোয়া ৬টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামে ওই হত্যাকান্ড ও হতাহতের ঘটনাটি ঘটেছে।

নিহত আব্দুল হাই উপজেলার ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে। সোমবার রাতে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের পারিবারীক ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের আব্দুল হাই’র মেয়ে জামাতা ব্যাটারী চালিত অটোরিক্সা বাড়ি থেকে বের করার সময় গত তিন দিন পুর্বে প্রতিবেশী মৃত সোনা মিয়ার ছেলে আব্দুল হেকিমের বসতঘরের টিনশেড বেড়া কিছুটা ক্ষতিগ্রস্থ্য হয়। এরই জের ধরে আব্দুল হেকিম ও তার পরিবারের সদস্যরা সোমবার সন্ধায় প্রতিবেশী আব্দুল হাই’র ও সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে আব্দুল হেকিম ও তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে বাঁশ দিয়ে পিটিয়ে প্রতিবেশী আব্দুল হাইকে হত্যা করে।

বয়োবৃদ্ধ পিতাকে মারপিটে বাঁধা দিতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন নিহত আব্দুল হাই’র দুই মেয়ে সালমা আক্তার ও আছমা আক্তারকেও পিটিয়ে আহত করে। আহতদের চিকিৎসার জন্য সোমবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ট্যাগস :

বাঁশ দিয়ে পিটিয়ে বয়োবৃদ্ধকে হত্যা, ২ নারী আহত

আপডেট সময় : ১১:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩