ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বাউফলে ৬৯ জেলে চাল আত্মসাৎ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ১১১৬ বার পড়া হয়েছে

বাউফলে ৬৯ জেলে চাল আত্মসাৎ

বাউফল প্রতিনিধিঃ

বাউফলের কেশবপুর ইউনিয়নের প্রকৃত জেলেরা চাল না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ মে কেশবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। কিন্তু “জেলে কার্ড” থাকা সত্যেও ৬৯ জন জেলেকে চাল দেয়নি ওই ওয়ার্ডের মেম্বর কাওসার সিকদার।

এঘটনায় গত ৬ মে ভূক্তভোগী জেলেরা ইউএিনও’র কাছে লিখিত অভিযোগ দিলে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।উপজেলা মৎস্য কর্মকর্তা তদন্ত করতে গেলে ঘটনার সত্যতা পেলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেননি।

এদিকে চাল না পাওয়া ওই ৬৯ জন জেলেরা আজ সোমবার (৮মে) দুপুর ১২ টার দিকে ইউএনও’র কাছে এসে আবারো অভিযোগ দেন। এসময় অভিযুক্ত মেম্বরকে ডেকে এনে ঘটনা জানতে চাইলে মেম্বর কিছুটা অনিয়ম হয়েছে বলে স্বীকার করেন।

হিসেব মতে ৬৯ জন জেলেদের প্রায় তিন টন চাউল বিতরণ করা হয়নি। ভূক্তভোগী জেলেরা জানান, জেলে কার্ড” নিয়ে চাউল আনতে গেলে মেম্বর কাওছার সিকদার তাদের সাথে অসদাচারণ করেন এবং গায়ে হাতও দেন। তার ভয়ে কেউ মুখ খুলে না।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন বলেন, বিষয়টি সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে মোবাইল ফোনে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। দুই-এক দিনের মধ্যেই প্রতিবেদন পেয়ে মেম্বর কাওছার সিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

বাউফলে ৬৯ জেলে চাল আত্মসাৎ

আপডেট সময় : ০৬:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩