বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখোঁজ
- আপডেট সময় : ০৯:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১০৭০ বার পড়া হয়েছে
বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখোঁজ
বাউফল প্রতিনিধিঃ
ঈদুল আযহার সরকারি ছুটি শেষে সরকারি কার্যলয়ে কার্যক্রম শুরু হয়েছে গত রবিবার থেকে। অথচ সেই দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তিন কার্যদিবস এবং ঈদের আগের চার কর্মদিবসে কার্যলয়ে আসেনি পটুয়াখালীর বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হক। তিনি ৭ দিন ধরে কর্মস্থলে অনুপস্থি রয়েছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও তার অবস্থান নিশ্চিত করতে পারেননি। একরকম তিনি নিঁখোজ রয়েছেন। কর্মকর্তার কারো সাথেই তার কোন যোগাযোগ নেই। এমনকি তিনি ফোন পর্যন্ত ধরছে না।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সরেজমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যলয়ে গিয়ে দেখা যায়, কার্যলয়ের একাডেমিক সুপার ভাইজার নুরনবী, হিসাব রক্ষক মোঃ জাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকলেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের দেখা মেলেনি। তাঁর কক্ষ তালাবাদ্ধ অবস্থায় দেখা যায়। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোথায় আছেন হিসাব রক্ষষ কর্মকর্তা জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্যার ছুটিতে আছেন বলে আমি জানি।
নাম প্রকাশে অনুচ্ছুক এক কর্মচারী বলেন, মাধ্যমিক স্যার ঈদের আগের চার দিন কার্যলয়ে আসেনি। আবার ঈদের পর তিন দিন পর্যন্ত কার্যলয়ে আসেননি। উনি ছুটিতে আছেন কিনা তাও জানিনা। তিনি আরো বলেন, তিনি নিয়মিত কার্যলয়ে দায়িত্ব পালন করে না। তিনি সপ্তাহে দুই দিন কার্যলয় দায়িত্ব পালন করেন। বাকী দিন গুলো অনুপস্থিত থাকেন। আবার যে দুই দিন উপস্থিত থাকেন সে দুই দিনের অধিকাংশ কাজও বাসায় বসে করে থাকেন।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হকের মুঠো ফোনে (০১৭১১১১১৭৫৯) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন ফোন রিসিভ করেননি।
পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবর রহমান বলেন, নিয়মানুযায়ী লিখিতভাবে ছুটি নেওয়ার কথা থাকলেও তিনি মৌখিকভাবে আমার কাছ থেকে এক দিনের ছুটি নিয়েছেন। একদিনে ছুটি নিয়ে সাত দিন ছুটি কাটায় কীভাবে? খোঁজ নিয়ে দেখছি।






















