ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাউফল কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

বাউফল কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত

মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাদবর বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মোঃ রিফাত মাতব্বর (১৬) কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতব্বর বাড়ির মোঃ শাহআলম মাতব্বরের ছেলে।

জানা যায়, আহত শিক্ষার্থী রিফাত আপন বড় ভাইয়ের জরুরি কাগজপত্র ফটোকপি করতে বাসা থেকে রাজাপুর বাজারে যাওয়ার পথে মাদবার বাজার সংলগ্ন নির্জন রাস্তায় অজ্ঞাত কিশোর গ্যাং সদস্যরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আহত শিক্ষার্থীকে মাটিতে লুটানো অবস্থায় দেখে। এরপরে তার পরিবারকে খবর দিয়ে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

আহত শিক্ষার্থী মোঃ রিফাত মাতব্বরের গলায় ছুরিকাঘাত করায় সে কথা বলতে পারছে না। তবে সে প্রশ্নের জবাবে মাথা নেড়ে নিশ্চিত করেছে একটি সঙ্গবদ্ধ কিশোর গ্যাং এই ঘটনা ঘটিয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, তার গলায় হাতে ও মুখে কাটা আঘাত রয়েছে। তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

বাউফল কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩