ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বাগেরহাটের চুলকাঠি শিকদার বাড়িতে এবার শারদীয় দূর্গাপূজা হচ্ছে না

News Editor
  • আপডেট সময় : ০৯:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১১২৫ বার পড়া হয়েছে

(শেখ সাগর আহমেদ /বাগেরহাট জেলা প্রতিনিধি):দেশের সবচেয়ে বেশি ‘প্রতিমার’ জন্য পরিচিত বাগেরহাটের শিকদারবাড়িতে এবার শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়নি।বৃহস্পতিবার সকালে ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে সব জায়গার মতো এ জেলাতেও শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদারবাড়ির পূজা মন্ডপের গেটে তালা ঝুলছে।২০১১ সালে ২৫১টি প্রতিমা নিয়ে সেখানে প্রথম দূর্গাপূজার জমকালো আয়োজন শুরু হয়। সেই থেকে প্রতিবছর বড় পরিসরে পূজা হয়ে আসছে। গত বছর শিকদার বাড়িতে ৮০১টি প্রতিমা দিয়ে দূর্গাপূজা আয়োজন করা হয়।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বলেন, অল্প দিনেই দেশ-বিদেশে হাকিমপুরের শিকদারবাড়ির পূজাটি পরিচিতি পেয়েছে। এই আয়োজনকে স্বাগত জানিয়ে এলাকার সব ধর্মের মানুষ সাধ্য অনুযায়ী সহযোগিতা করে থাকে।

ব্যবসায়ী লিটন শিকদার এ বছর পূজা না করার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছেন বলে জানান তিনি।লিটন শিকদার জানান, পূজার ছয় মাস আগে থেকেই মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। আর প্রতিমা তৈরির শুরুর সময়েই দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে।

এই মণ্ডপে পূজা দেখতে লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে জানিয়ে তিনি বলেন, এতে সরকারের স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মেনে এ উৎসব করা সম্ভব হবে না। তাই আমরা প্রতিমা তৈরি না করেই আচার ও স্বাস্থ্যবিধি মেনে পারিবারিকভাবে ঘটপূজা করব।
এ বছর শিকদারবাড়ির পূজা দেখতে দর্শনার্থীদের না আসার অনুরোধ করেন লিটন শিকদার।

বাগেরহাটে দূর্গাপুজায় তিনদিন ছুটির দাবীতে মানববন্ধন

স্থানীয় শেখ মনির, অরিত্র কুমার, দেবাশীষ পাল, ও গৌর পাল জানান, গত কয়েক বছর ধরে ব্যক্তি উদ্যোগে বাগেরহাটের হাকিমপুরের শিকদারবাড়িতে ‘দেশের সবচেয়ে’ বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন।ভবিষ্যতে করোনাভাইরাসের সংক্রমণ কমলে আবারও বড় পরিসরে পূজার আয়োজন হবে বলে আশা তাদের।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রতন কুমার নন্দী জানান, জেলায় এ বছর ৬১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্ঠিত হবে।সরকারের স্বাস্থ্য বিভাগের দেওয়া নির্দেশনা মেনে দর্শনার্থীদের মুখে মাস্ক পরে মণ্ডপে যাওয়ার অনুরোধ জানান তিনি।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে বিপুল জনসমাগম না করতে সব মন্দির কমিটিকে অনুরোধ করা হয়েছে।

বাগেরহাটের চুলকাঠি শিকদার বাড়িতে এবার শারদীয় দূর্গাপূজা হচ্ছে না

আপডেট সময় : ০৯:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০