বাড্ডায় স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার, স্বামী আটক
- আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১০৪২ বার পড়া হয়েছে
বাড্ডায় স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার, স্বামী আটক
আস্থা ডেস্কঃ
রাজধানীর মেরুর বাড্ডার বাসায় স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ৬টার দিকে মা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মাহমুদা হক বৃষ্টি (৩৩) ও সানজা মারওয়া (১০)।
এদিকে নিহত বৃষ্টির মামা সোহেল সিকদার বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষিরা গ্রামে। বর্তমানে মেরুল বাড্ডা জামশেদ টাওয়ারের অষ্টম তলায় থাকতেন তাঁরা। এটি বৃষ্টির স্বামী সেলিমের নিজের বাড়ি।
তিনি আরও বলেন, রাঁঁত আনুমানিক ২টার দিকে বৃষ্টির স্বামী সেলিম আমাদের গ্রামের বাড়িতে ফোন করে খবর দেয়, বৃষ্টি ও তাঁর মেয়ে বিষ খেয়েছে তাদের অবস্থা ভালো না। তখন গ্রাম থেকে আমাকে ফোন করে বিষয়টি জানায়। পরে ওই বাসায় গিয়ে বৃষ্টিকে এক রুমে এবং পাশের রুমে সানজাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাসায় সেলিম একাই ছিলেন। সঙ্গে সঙ্গে বৃষ্টি ও সানজাকে ফরাজী হাসপাতালে নিয়ে যান।
নিহতর স্বজনেরা অভিযোগ করে বলেন, সেলিমের পরকীয়া সম্পর্ক রয়েছে এবং একাধিকবার একাধিক মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করেছেন। এসব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। তার জের ধরেই সেলিম তাদের দুজনকেই শ্বাসরোধে হত্যা করেছে।
বাড্ডা থানার উপপরিদর্শক ছাদেক মিয়া বলেন, রাঁত ৩টার দিকে খবর পেয়ে ফরাজী হাসপাতালে গিয়ে ওই মা-মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্বজনদের অভিযোগের ভিত্তিতে ফরাজি হাসপাতাল থেকে ওই নারীর স্বামীকে আটক করা হয়। আর মা-মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।




















