বাদীর জিম্মায় জামিন পেলেন মডেল-অভিনেত্রী স্বর্ণা
- আপডেট সময় : ১১:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
বাদীর জিম্মায় জামিন পেলেন মডেল-অভিনেত্রী স্বর্ণা
অনলাইন ডেস্কঃপ্রতারণার মাধ্যমে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণা বাদীর জিম্মায় জামিন পেয়েছেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
মনিরুজ্জামান মণ্ডল বলেন, সম্প্রতি স্বামীর সঙ্গের আপসের শর্তে তার জিম্মাতেই জামিনে মুক্তি পেয়েছেন স্বর্ণা।এর আগে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১১ মার্চ অভিনেত্রী স্বর্ণাসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম। মামলার পরদিন স্বর্ণা, তার মা শেইলী, ছেলে আন্নাফিকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৫ এপ্রিল একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। সে সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ২০ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
[irp]
এজাহার থেকে জানা গেছে ‘বাদী জুয়েল ও আসামি স্বর্ণার মধ্যে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুয়েলের অভিযোগ, সম্পর্ক শুরুর পর থেকে স্বর্ণা বিভিন্ন সময় নানা অজুহাতে তার কাছ থেকে টাকা নিতেন। একপর্যায়ে তারা বিয়েও করেন। বিয়ের পর ফ্ল্যাট কেনার টাকাও নিয়েছেন স্বর্ণা। এভাবে এক কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন বলে বাদীর দাবি। সর্বশেষে জুয়েলকে ডিভোর্স দেওয়ার কথা বলা হয়।
এর আগে আবার জুয়েলের আপত্তিকর ছবি তুলে তা নিয়ে ব্ল্যাকমেইলও করার চেষ্টা করা হয়েছে বলে জুয়েলের দাবি। তারপর তিনি মামলা করেছেন। মামলার পর স্বর্ণাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
আরও জানা যায়, ‘বাদী জুয়েল মামলার এজাহারে ৯১ লাখ টাকা দেওয়ার প্রমাণের কথা উল্লেখ করেছেন। টাকাগুলো বিভিন্ন সময় ব্যাংকের মাধ্যমে দিয়েছেন। এ ছাড়া অনেক টাকা দেওয়ার কথা বলেছেন, তার লিখিত দলিল তার কাছে নেই।’
২০০৬ সালের শেষের দিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান রোমানা স্বর্ণা। টিভি পর্দার এই অভিনেত্রী সিনেমাতেও অভিনয় করেছেন। ২০১৫ সালে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ এবং ২০১৬ সালে একই পরিচালকের ‘রান আউট’ সিনেমায় অভিনয় করেন তিনি।
[irp]


























