ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

বানাসাসের সভাপতি সোমা, সেক্রেটারি ইশরাত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি বানাসাস’র নব নির্বাচিত সভাপতি হলেন বাংলাদেশের আলো পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক নাসিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশের মফস্বল সম্পাদক ইশরাত ফারহিম। শনিবার (২০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা শেষে সদস্যদের ভোটের মাধ্যমে এই নতুন কমিটি গঠিত হয়। সভাপতি পদে আর কোন বিকল্প প্রার্থী না থাকায় নাসিমা আক্তার সোমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন।

অন্যদিকে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বানাসাসের সভাপতি সোমা, আঞ্জুমান আরা শিল্পী ও কোষাধ্যক্ষ ইশরাত ফারহিমের মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে ১০ ভোট পেয়ে বিজয়ী হন ইশরাত ফারহিম ও আঞ্জুমান আরা শিল্পী পান ৪ ভোট । অন্যান্য পদে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সহ-সভাপতি নির্বাচিত হন ১) কারনিনা খন্দকার ২) আফরোজা ডিউ ৩) সেবিকা রানী ও ৪) সাবিরা ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ১) লাবিন রহমান ও ২) রেশমা তোহা; সাংগঠনিক সম্পাদক ফাতেমা মুন্নী, কোষাধ্যক্ষ শাহীন আরা ইয়াছমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্তা ফারজানা, দপ্তর সম্পাদক ফারজানা জবা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিমা খাতুন, জনকল্যাণ সম্পাদক দীপা ঘোষ রীতা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাজিয়া সুলতানা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উম্মে সালমা লাভলী।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে ১) ডা. ইয়াসমীন জাহান শাহীন ২) শিরীন আক্তার ৩) আঞ্জুমান আরা মুন ৪) দৌলতুন্নেছা রেখা ৫) আকলিমা বেগম ৬) রেজওয়ানা হোসেন সুমী ৭) সানিয়া সুলতানা। সর্বসম্মতিক্রমে বিদায়ী সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শিল্পীকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য যে, মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত হয় বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। সেই কমিটিতে সভাপতি পদে ছিলেন বর্তমান সভাপতি নাসিমা আক্তার সোমা এবং সাধারণ সম্পাদক ছিলেন আঞ্জুমান আরা শিল্পী। সেই কমিটির সহ-সম্পাদক ছিলেন সাংবাদিক মাহমুদা আকতার।

ট্যাগস :

বানাসাসের সভাপতি সোমা, সেক্রেটারি ইশরাত

আপডেট সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২