ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বান্দরবানে পচা মিষ্টি বিক্রির দায়ে বনফুলের মালিক কারাগারে

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

বান্দরবানে পচা মিষ্টি বিক্রির দায়ে বনফুলের মালিক কারাগারে

আতিকুর রহমানঃ

পচা মিষ্টি বিক্রি করায় এবং মেয়াদোত্তীর্ণ রসমালাই রাখায় বনফুল অ্যান্ড কোং বান্দরবান শাখার স্বত্বাধিকারী খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (৫ জুলাই) বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (প্রথম) বিচারক এ এস এম এমরান এ আদেশ দেন। খোরশেদ আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান হাকিমের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক একে ফজলুল হক বলেন, ‘নিরাপদ খাদ্য কর্মকর্তার দায়ের করা মামলায় খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুন দুপুর ১২টার দিকে বনফুল অ্যান্ড কোংয়ের বান্দরবান শাখায় অভিযান চালান নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দোকানে পচা মিষ্টি এবং মেয়াদোত্তীর্ণ রসমালাই পাওয়া যায়। এ ঘটনায় খোরশেদ আলমের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২৬ ধারায় বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ। বুধবার খোরশেদ আলম আদালতে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ বলেন, ‘অভিযানের দিন বনফুলের ওই শাখায় পচা মিষ্টি এবং মেয়াদোত্তীর্ণ রসমালাই পাওয়া যায়। এ জন্য আদালতে মামলা করা হয়েছিল। ওই মামলায় বনফুল অ্যান্ড কোং শাখার স্বত্বাধিকারী খোরশেদ আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বান্দরবানে পচা মিষ্টি বিক্রির দায়ে বনফুলের মালিক কারাগারে

আপডেট সময় : ১০:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩