ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বান্দরবানে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

বান্দরবানে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

বান্দরবান জেলার রোয়াংছড়ির ২নম্বর তারাছা ইউনিয়নের নোয়াপাড়ার লতাঝিড়ি (বৈক্ষ্যং) এলাকা থেকে ক্যথুইপ্রু মারমা নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত ক্যথুইপ্রু মারমা ওই এলাকার ক্যবাইং মারমা’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজনেই একে অপরের বন্ধু। তারা সম্পর্কে মংরের মারমার বোন জামাই ক্যথুইপ্রু মারমা। গতকাল সন্ধ্যায় মংরে মারমা ও ক্যথুইপ্রু মারমা মদ খাওয়ার জন্য পাশ্ববর্তী পাহাড়ের খামার বাড়িতে যায়। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে আজ সোমবার সকালে লতাঝিড়ি এলাকার একটি খামার বাড়িতে বস্তাবন্দি অবস্থায় ক্যথুইপ্রু’র মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এই ঘটনার পর থেকে মংরে মারমাকে খুঁজে না পাওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে মংরে মারমা ক্যথুইপ্রু মারমাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে মংরে মারমা পলাতক রয়েছে।

রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে হত্যার আসল কারণ বের করা হবে।

ট্যাগস :

বান্দরবানে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩