ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

বাল্যবিয়ে: বরের কারাদণ্ড,কনের জরিমানা

News Editor
  • আপডেট সময় : ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের নিষেধ অমান্য করে এফিডেভিটের মাধ্যমে বাল্যবিয়ে করার অপরাধে সোমবার (১৯ অক্টোবর) কনেকে ৫ হাজার টাকা জরিমানা ও বরকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

উ. কোরিয়ায় আটককৃতরা পশুর চেয়ে মূলহীন: এইচআরডব্লিউ

আদালত সূত্রে জানা যায়, ময়না ইউনিয়নের বিল সরাইল গ্রামের মহম্মদ আলী বিশ্বাসের ছেলে রাসেল (২১) বিশ্বাসের সাথে সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের আক্তার বিশ্বাসের মেয়ে রাবিনার (১৪) সাথে রোববার (১৮ অক্টোবর) কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছি। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তার অফিসের লোক পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। পরে ওই দিন আদালতের নিষেধ অমান্য করে ছেলে মেয়েকে এফডেভিটের মাধ্যমে বিয়ে দেয় অভিভাবকরা। পরের দিন সোমবার দুপুরে ছেলের বাড়িতে বৌ ভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরের বাড়িতে উপস্থিত হয়ে কনেকে বাল্য বিয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বর রাসেলকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর (১) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, ‘আদালতের নিষেধ অমান্য করে বাল্য বিয়ের অপরাধে কনেকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বরকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

বাল্যবিয়ে: বরের কারাদণ্ড,কনের জরিমানা

আপডেট সময় : ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০