ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বিএনপিতে এখন ঠ্যাং মারার রাজনীতি চলছে: আব্বাস

News Editor
  • আপডেট সময় : ০৩:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • / ১১৪৫ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিতে এখন একে অপরকে ঠ্যাং মারার রাজনীতি চলছে। এই ঠ্যাং মেরে নিজেদের পা ভাংগতে পারবো কিন্তু শত্রুর ক্ষতি করতে পারবো না, কিছুই করতে পারবো না।

মঙ্গলবার বিকেলে প্রয়াত মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকার পতনের আন্দোলনে খুন হলে ক্ষমতায় গিয়ে ভাতা দিবে বিএনপি

মির্জা আব্বাস এসময় বলেন, দলের মধ্যে কিছু ভালো ভালো লোক আসছেন, তারা নতুন নতুন, সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু সুন্দর সুন্দর কথা আর নতুন নতুন কথা দিয়ে আন্দোলন চাঙ্গা হবে না। আন্দোলন চাঙ্গা করতে হলে আন্দোলনের লোক লাগবে। যারা প্রমাণ করেছে ’৯০ সালে, ’৯৬ সালে আমরা আন্দোলন করতে জানি। বলতে পারেন, আপনারা তো ছিলেন। হ্যাঁ ছিলাম, এখন পারবো না। নজরুল (নজরুল ইসলাম খান) ভাই কী পারবেন, ফখরুল (ফখরুল ইসলাম আলমগীর) ভাই কী পারবেন, ড. খন্দকার মোশাররফ সাহেব কি পারবেন?

আব্বাস বলেন আগে-পরে, সামনে-পিছনে যে যাই বলুক, খোকাকে সত্যিকার অর্থে আমি ভালোবাসতাম। তার অনুপস্থিতি এখনো আমাকে পীড়া দেয়। বন্ধু হিসেবে আমাদের মধ্যে যে ধরনের সম্পর্ক ছিল, তা এখন দেখি না। ওই সময়ে যদি কারো সঙ্গে কোনো রকম মনোমালিন্য থাকে তার মধ্যে কিন্তু একটা আন্তরিকতা ছিল। এখন আমাদের দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা যায়, আমাদের মধ্যে সম্পর্কটা আছে তা খুব বাহ্যিক, কোনো গভীরতা নাই। ১/১১ পরেই এই পরিবর্তনটা দেখা যাচ্ছে।

বিএনপিতে এখন ঠ্যাং মারার রাজনীতি চলছে: আব্বাস

আপডেট সময় : ০৩:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০